কীভাবে সময় চলে যায়, বুঝতেই পারি না। আজ ১ অক্টোবর!
যত বড় হচ্ছি, জানি না কেন মনে হচ্ছে,জীবনের আনন্দগুলো যেন ধীরে ধীরে পেছনে ফেলে আসছি।
ছোটবেলার সেই নির্ভেজাল আনন্দ, অকারণে হাসি, কোনো চিন্তা ছাড়া দিনগুলো,সবকিছু কেমন যেন দূরে চলে যাচ্ছে। 🥀
আজকে একটি ক্যান্সার হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম, কত মানুষ কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক মানুষ চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে হাসপাতালে আসছেন।
আমি যার জন্য সেখানে গিয়েছিলাম, তার শারীরিক অবস্থা খুবই খারাপ। শরীরের একটি অংশে বড় ধরনের সমস্যা হয়েছে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশন করাতে হবে।
অপারেশনের জন্য ৩ ব্যাগ রক্ত প্রয়োজন। কিন্তু প্রতি ব্যাগ রক্তের জন্য ৩,০০০–৩,৫০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।
অথচ রক্ত তো মানুষের কাছ থেকে স্বেচ্ছায় ও বিনামূল্যে নেওয়া হয়। তাহলে এই রক্তের জন্য এত টাকা কেন? জরুরি মুহূর্তে একজন অসহায় রোগীর পরিবারের দুর্বলতার সুযোগ নিয়ে রক্তকে ব্যবসার পণ্যে পরিণত করা সত্যিই কষ্টের।
আজ একটি ফাউন্ডেশনের কথাও জানতে পারলাম, যারা ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হয়। তারা মাত্র ৫০০ টাকার মধ্যে রক্তের প্রয়োজনীয় টেস্টগুলো সম্পন্ন করে দেয়। তাহলে যদি কোনো প্রতিষ্ঠান স্বল্প খরচে এই সেবা দিতে পারে, সবার জন্য রক্তদান ও রক্ত সরবরাহের ব্যবস্থা আরও মানবিক ও সহজ হওয়া উচিত বলে মনে হয়।
বাংলাদেশের আইন অনুযায়ী রক্ত কেনাবেচা বা বাণিজ্যিকভাবে রক্ত বিক্রি করা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
রক্তদান তো সেবা হওয়ার কথা ছিল, কিন্তু দিন দিন যেন রক্তও একটি ‘ইন্ডাস্ট্রি’ হয়ে যাচ্ছে। মানুষের জরুরি প্রয়োজনকে কেন্দ্র করে অনেকেই সুযোগ নিচ্ছে—এটা আমাদের ভাবার বিষয়।
আপনারা যারা রক্ত দিতে চান, আমার অনুরোধ—সম্ভব হলে রোগীর প্রয়োজন অনুযায়ী সরাসরি রোগীকে রক্ত দিন। আর রক্ত ব্যাংকে দিলে অবশ্যই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য জায়গা নিশ্চিত হয়ে নেবেন।
কারণ একজন মানুষ স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন একজনের জীবন বাঁচানোর জন্য, ব্যবসা করার জন্য নয়।
এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। ❤️
রক্ত দিন, জীবন বাঁচান—তবে আপনার দেওয়া রক্তটি যেন সত্যিই একজন অসহায় রোগীর কাছে পৌঁছায়, সেটাও নিশ্চিত করুন।
বাইনান্স p2p থেকে একদম ই দূরে থাকার ট্রাই করবেন
জুয়া নিয়ে ভালো লেভেল এর আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে রিসেন্টলি
ত জুয়ার অনেক টাকা এখন আরও মেসিভ আকারে ক্রিপ্টো সেল দিয়ে বের হচ্ছে
p2p করলে সেই টাকা ট্রেসড বিকাশ/ব্যাংক একাউন্ট থেকে আসার চান্স ভালোই
(অর্থাৎ মারা)
সাবধান
যদি আপনারা রেমিট্যান্স আকারে ডলার আনতে চান
Nsave ভালো অপশন
কোম্পাণি অনেক বড়, বিলিয়ন ডলারের ট্রান্সেকশন হয় বছরে
আর nsave এ একাউন্ট খুলে ক্রিপ্টো ডলার সেল দিতে কোনো এক্সট্রা কিছুই লাগেনা(card or any purchase)
আর প্রাইজ + রেমিট্যান্স ভতুর্কি+ ব্যাংক এ নিলে
একই রেট পরে প্রায়!
বিকাশে নিলে রেট কমে যায় ডলার প্রতি ২-৩৳ করে
দেখতে পারেন জিনিসটা
[youtube এ ভিডিও আছে প্রচুর Nsave নিয়ে~
ট্রাই করতে মন চাইলে নিজে দেখে করেন]
আচ্ছা অনেকে redotpay ও ইউজ করে দেখলাম
আপনারা রেমিট্যান্স নিতে চাইলে নিজে জেনে বুঝে ঘেটে যা ভালো মনে হয় করবেন!
(যদি অনেক টাকা থাকে রেমিট্যান্স নিতে চান তাইলে এসব😪)
এমনে নরমাল বাই সেল করেন ট্রাস্টেড পাব্লিক দের সাথে, এতেই এনাফ অল্প এমাউন্ট সেল এ
p2p তে করলেও চেনেন জানেন এমন পাব্লিক হলে কইরেন
ব্যাস এইটুকুই