Web appOpen in Telegram

Post◻️ অনলাইনে কোর্স কেনার আগে যেগুলো অবশ্যই মাথায় রাখবে

12 August 2026
𝐍
𝐍𝐢𝐚𝐦𝐮𝐥 𝐀𝐥𝐢𝐟
◻️ অনলাইনে কোর্স কেনার আগে যেগুলো অবশ্যই মাথায় রাখবে অনলাইনে কোনো কোর্স কেনার আগে শুধু বিজ্ঞাপন, অফার বা অন্যের রিভিউ দেখে সিদ্ধান্ত না নিয়ে নিজের প্রয়োজন ও শেখার ধরনটা আগে বিবেচনা করা উচিত। ⃣ আগে শিক্ষকের ফ্রি ক্লাস দেখো YouTube-এ শিক্ষকের কিছু ফ্রি ক্লাস দেখে নাও। শিক্ষক কীভাবে পড়ান, তাঁর ব্যাখ্যা তোমার কাছে সহজবোধ্য কি না এবং তাঁর পড়ানোর ধরন তোমার সঙ্গে মানানসই কি না এসব যাচাই করে তারপর কোর্স কেনো। ⃣ অতিরিক্ত সংখ্যক কোর্স থাকলে একটু সতর্ক হও কোনো প্ল্যাটফর্মে একসঙ্গে ১০–১৫টির বেশি কোর্স চললে সেটাকে সরাসরি খারাপ বলা যাবে না। তবে একজন শিক্ষক এতো কোর্সে সময় দিলে অবশ্যই কোয়ালিটি Drop করবে‌ ‌। ⃣ অনলাইনে তোমার Focus কেমন, সেটা বিবেচনা করো অনলাইনে পড়ার সময় যদি সহজেই মনোযোগ হারিয়ে ফেলো, নিয়মিত ক্লাস করতে না পারো বা Procrastination-এর কারণে পড়া জমিয়ে রাখো তাহলে তোমার জন্য Offline Learning বেশি কার্যকর হতে পারে। তবে অনলাইন ক্লাসেরও অনেক সুবিধা আছে রেকর্ডেড ক্লাস, নিজের সুবিধামতো পড়ার সুযোগ, কম খরচ, যেকোনো জায়গা থেকে শেখার সুবিধা ইত্যাদি। 👉 তাই অন্য সবাই Online করছে বলে Online কোর্স কিনবে, কিংবা সবাই Offline করছে বলে Offline-এ যাবে—এমন নয়। নিজের Learning Style বুঝে তারপর সিদ্ধান্ত নাও। কারণ ভালো কোর্সের চেয়েও গুরুত্বপূর্ণ হলো কোর্সটি তোমার জন্য কতটা কার্যকর।
9 · 6.2K ·

Nearby in the feed

𝐍𝐍𝐢𝐚𝐦𝐮𝐥 𝐀𝐥𝐢𝐟▫️ মেডিকেল এর জন্য কাজে দিবে ▫️PDF Zone Link: Click Here𝐍𝐍𝐢𝐚𝐦𝐮𝐥 𝐀𝐥𝐢𝐟মেডিকেল Gk যেভাবে এনালাইসিস করে পড়বে।Medical Admission 2026 ▪️Video Link: Click Here
this message
𝐍𝐍𝐢𝐚𝐦𝐮𝐥 𝐀𝐥𝐢𝐟⭐️সবাই এই জিকের Mock Test এ অংশগ্রহণ করো 🤩Link: Click Here ✔️Instant Leaderboard and answersheet পাবে ।𝐍𝐍𝐢𝐚𝐦𝐮𝐥 𝐀𝐥𝐢𝐟Topic : Random
EExam Mate OfficialExam Mate Official@ConfusingQuestion2 · channel · Education
25 128subscribers3 541average post reach
Venue feed Open in Telegram

An open public feed from the search index ChatCrawler — “Google for public Telegram”; refreshed as the venue is crawled. Times are UTC.

Public content only, official Telegram API. About · FAQ · What we do not do · Remove a page · Catalog · Search · How we count