Видео
click to show
click to show
🚨 ব্রেকিং নিউজ: বেসামরিক ই কমার্স প্ল্যাটফর্ম ওয়াইল্ডবেরিজের গুদামে ইউক্রেনের ড্রোন হামলা; ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহত অন্তত ১৫
রাশিয়ার বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়াইল্ডবেরিজ (Wildberries)-এর ক্রাসনোদার এবং নেভিন্নোমিস্ক (স্ত্যাভরোপোল অঞ্চল) শহরের বিশাল লজিস্টিকস ও গুদাম কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে হামলার পর অগ্নিকাণ্ড ঘটায় কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন।
গুদাম কমপ্লেক্সে বিমান হামলা ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
শহরের প্রান্তে অবস্থিত ওয়াইল্ডবেরিজের সোর্টিং সেন্টার ও ওয়্যারহাউসে আগুন লাগায় স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করে এবং আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার মোতায়েন করা হয়। এখানে অন্তত ৫ জন আহত হয়েছেন।
ওয়াইল্ডবেরিজের প্রতিষ্ঠাতা তাৎয়ানা কিম নিশ্চিত করেছেন যে ড্রোন হামলার পর সঙ্গে সঙ্গে উভয় গুদাম থেকে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী কর্মীদের নিরাপদে বের করে আনা হয়।
সূত্র: Wildberries Press Service
309 ·