Фотография
click to show
click to show
প্রতিদিন কুরআন পড়তে পারা বিরাট নিয়ামত এবং সৌভাগ্যের বিষয়। আজকের লেখাটি সবাইকে অত্যন্ত অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ।
(১) কুরআনওয়ালারা আল্লাহর বিশেষ লোক :
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মানুষের মধ্য হতে আল্লাহর কিছু বিশেষ লোক রয়েছে।’’ তাঁকে বলা হলো, ‘আল্লাহর সেই বিশেষ লোকগুলো কারা?’ উত্তরে তিনি বলেন, কুরআনওয়ালারাই (কুরআন বুঝে পাঠকারী ও সে অনুযায়ী আমলকারী) হলো আল্লাহর বিশেষ লোক।”
[ইমাম আহমাদ, আল-মুসনাদ: ১২২৭৯; শায়খ আলবানি, সহিহুল জামে’: ২১৬৫; হাদিসটি সহিহ]
(২) কুরআনের ছাত্র-শিক্ষক হওয়া :
রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে কুরআন শিখে এবং অন্যকে তা শিক্ষা দেয়।”
[ইমাম বুখারি, আস-সহিহ: ৫০২৭]
972 ·