আল্লাহর প্রতি সুধারণা রাখার আমল হলো– ঘুটঘুটে অন্ধকার রাতে পথহারা মুসাফিরের একমাত্র পথপ্রদর্শকের মতো।
পরীক্ষা যত ছোট হোক, যতই সহজ হোক, নিজের দুর্বল ঈমানের দিকে তাকিয়ে আমরা ভেঙে পড়ি। ভাবতে থাকি, আমার মতো দুর্বল ঈমানওয়ালার জন্য এই বিপর্যয় কতই না কঠিন!
অথচ দুর্বল ঈমানওয়ালাদের জন্য তো মৃ*ত্যুর চেয়ে বড় কোনো বিপর্যয় পৃথিবীতে নেই! এই কথা ভেবে ভীত হয়ে বরং প্রস্তুত হওয়া উচিত।
দুনিয়ার সকল উপাদান যেমন ক্ষণস্থায়ী, তেমনি বিপদও ক্ষণস্থায়ী।
দুনিয়ার সময়টা যেভাবে ফুরিয়ে যাবে, খারাপ সময়টাও বাতাসে মিলিয়ে যাবে।
মনে রাখতে হবে, নিজের সবচেয়ে অসহায় পরিস্থিতিতেও যে আল্লাহকে সহায় করে পথ চলতে চেষ্টা করে, সে-ই সফল হয়। সফলতার পথটা কঠিন, সফলতার আমলটাও কঠিন। এই আমলটাই হলো “আল্লাহর প্রতি সুধারণার” আমল। এই আমলটা যদি করা যায়, “আল্লাহ ভরসা” কথাটা শুনে অন্তর প্রশান্ত করা যায়।
বিশ্বাসীদের জন্য, মুসলমানের জন্য এই আমল উপহার হিসেবে কতই না উত্তম!
— মেরাজ হোসাইন
#Sirah
1.1K ·