অদ্ভুত এক আত্মপ্রবঞ্চনায় আমরা বেঁচে আছি। অন্যকে সংশোধন করতে চাই, অথচ নিজেকে সংশোধনের প্রয়োজন অনুভব করি না। অন্যের ভুল নিয়ে যতটা সমালোচনা করি, ঠিক ততটাই বেখেয়ালি থাকি নিজের ভুলগুলোর ব্যাপারে।
মানুষের দোষ আমাদের চোখে খুব সহজেই ধরা পড়ে; কিন্তু নিজের অন্তরের অহংকার, হিংসা, রিয়া, গীবত, অবহেলা কিংবা গুনাহগুলো যেন আমাদের চোখ এড়িয়ে যায়। আমরা অন্যের আমলনামা পড়তে এতটাই ব্যস্ত যে, নিজের আমলনামার পাতাগুলো শেষ কবে খুলে দেখেছি– সেটাই মনে নেই।
সবচেয়ে ভয়ংকর বিষয় হলো– অন্যের দোষ দেখতে দেখতে একসময় আমরা নিজের দোষ দেখার ক্ষমতাই হারিয়ে ফেলি। তখন আত্মসমালোচনার জায়গা দখল করে নেয় আত্মতৃপ্তি। আমরা ভাবতে শুরু করি, সমস্যাটা সবসময় অন্যের; আমার নয়।
এ কারণেই সালাফে-সালিহীনরা নিজেদের নিয়ে, নিজেদের গুনাহ নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত থাকতেন, চিন্তা করতেন। তারা জানতেন, মানুষকে বদলানোর আগে নিজের অন্তরকে বদলানো জরুরি।
একবার নিজেকে প্রশ্ন করুন– “আজ সারাদিনে আমি যতবার অন্যের সমালোচনা করেছি, ততবার কি নিজেকে প্রশ্ন করেছি? নিজেকে সংশোধন করার চেষ্টা করেছি?”
লেখা : মাহমুদুল হাছান
#Sirah
449 ·