আমরা যেখানে যাই নিজেদের জাত চেনাই।
নিচের যে লিস্টটা দেখছেন,এই UK ইউনিভার্সিটি গুলো বাংলাদেশীদের জন্য বন্ধ।
এই লিস্ট টা আরো বড়,এখানে আংশিক দেয়া হয়েছে।
১ বছর আগেও হাতে গোনা ১ কি ২ টা বাদে বাকি সবই খোলা ছিল বাংলাদেশীদের জন্য।
মিডিয়াম রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলা যেগুলায় একটু কম খরচে পড়তে আসা যায়,প্রায় সবই বন্ধ।
আমরা বিদেশে পড়তে এসে শুধু পড়া বাদে বাকি সবই করি।
ক্লাস করি না,টিউশন ফি দেই না,এসেই এসাইলেম ক্লেইম করি,যেকোনো উপায়ে থাকার জন্য যতরকম অবৈধ উপায় আছে সব এপ্লাই করি।
ফলাফল,পরবর্তীতে যারা আসতে চায় তাদের পথ বন্ধ করে দিচ্ছি।
দিচ্ছি না,অলরেডি দিয়েছি।
আস্তে আস্তে সব উন্নত দেশের রাস্তাই বন্ধ হয়ে যাচ্ছে আমাদের কৃতকর্মের কারনে।
"দেশে কিছু করতে পারছি না,লাগা বিদেশ" এই নীতিতে বিদেশ আসবেন না।
বিদেশ হাতের মোয়া না যে বাংলাদেশের মত কান্ট্রিতে যেখানে কিছু করতে পারছেন না,সেখানে বিদেশ গিয়ে ফাটায় ফেলবেন।
বিদেশ গিয়ে আসলেই পড়াশোনা শেষ করতে পারবেন কিনা,আপনার সে যোগ্যতা আছে কিনা সেটা ভেবে সিদ্ধান্ত নেন।
দেশের পড়াশোনাই শেষ করেছেন টেনেটুনে,নাই কোনো স্কিল,ইংলিশটাও বলতে পারেন না ঠিক মতো অথচ ছুটছেন উচ্চ শিক্ষার জন্য।
এরপর এসে অন্যের হক নষ্ট করছেন,অন্যদের রাস্তা বন্ধ করছেন।
এসব করবেন না।
নইলে কিছুদিন পর পাকিস্তান গিয়ে মাস্টার্স করা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না।
40 · Messageআমরা যেখানে যাই নিজেদের জাত চেনাই।
4 October 2026Nearby in the feed
Wthis message
W