ChatCrawlersearch across public Telegram Open the app
P

Poll Tawhid Discussion

group
4 August 2026
12 August 2026
I
ছেলে কি করে....! ছেলেদের জীবনের সবচেয়ে ভয়ংকর প্রশ্ন...!😅
335 ·
13 August 2026
I
"শয়তান তোমাদেরকে দারিদ্রে্র ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ সর্বব্যাপী-প্রাচুর্যময়, সর্বজ্ঞ।"[১] . الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ . "অর্থাৎ, সৎ পথে মাল ব্যয় করতে চাইলে শয়তান নিঃসব ও কাঙ্গাল হয়ে যাওয়ার ভয় দেখায়। কিন্তু অন্যায় পথে ব্যয় করার সময় এই ধরনের কোন আশঙ্কা মনে আসতেই দেয় না; বরং মন্দ কাজগুলোকে এত সুন্দর করে সাজিয়ে পেশ করে এবং নিদ্রিত আশা-আকাঙ্ক্ষাকে এমনভাবে জাগিয়ে তোলে যে, মানুষ তার জন্য বিশাল পরিমাণ অর্থ অনায়াসে ব্যয় করে ফেলে।"[২] . [১) সূরা বাকারাহ: ২৬৮; ২) তাফসীরে আহসানুল বায়ান]
313 ·
16 August 2026
I
২. এক গরীব লোক এক থোকা আঙ্গুর নিয়ে হযরত মুহাম্মদ (সাঃ) এর কাছে উপহার হিসেবে দিলো। পাশেই বিভিন্ন সাহাবীরা উপস্থিত ছিলেন। রাসুল (সাঃ) আঙ্গুরের থোকা থেকে একটা আঙ্গুর ছিড়ে মুখে দিলেন, তারপর এক এক করে সবগুলো আঙ্গুর খেয়ে ফেললেন কিন্তু পাশে বসে থাকা সাহাবীদের কাউকেই আঙ্গুর খেতে সাধলেন না। চোখের সামনে প্রিয় নবীর এভাবে আঙ্গুর খাওয়া দেখে গরীব লোকটি অনেক খুশী হলো, তারপর রাসুলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলো। লোকটি চলে যাবার পর এক সাহাবী রাসুল (সাঃ) কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলুল্লাহ (সাঃ) আপনি কিভাবে একাই সব আঙ্গুর খেয়ে ফেললেন, আমাদের কাউকে একটু ভাগ দিলেন না! সাহাবীর প্রশ্ন শুনে রাসুল (সাঃ) মুচকি হেসে উত্তর দিলেন,“আমি একাই সব আঙ্গুর খেয়ে ফেলেছি কারন আঙ্গুরগুলো টক ছিলো। যদি আমি তোমাদের কে আঙ্গুর খেতে সাধতাম, তোমাদের মুখভঙ্গি দেখেই হয়তো লোকটি বুঝে ফেলতো এবং কষ্ট পেতো। তাই আমি চিন্তা করে দেখলাম, যদি আঙ্গুরগুলো আমি একাই আনন্দের সাথে খেয়ে ফেলি লোকটি খুশি হবে এবং এটাই সবদিক দিয়ে ভাল”।রাসুলুল্লাহ (সাঃ) এর পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ।
289 ·
20 August 2026
I
Фотография
click to show
আগের গুলা ইউস করে ভালো রেজাল্ট পাইছি 😌 তাই আজকে আবার নতুন করে আনলাম 🙂
199 ·
21 August 2026
রাষ্ট্রপতি বিষয়ক গুরুত্বপূর্ণ MCQ এক পোস্টে | নিশ্চিত কমন উপযোগী 🔥 ১. বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? ক. ৪৬ খ. ৪৮ গ. ৫০ ঘ. ৫৪ ২. বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন— ক. জনগণের সরাসরি ভোটে খ. প্রধানমন্ত্রীর পরামর্শে গ. সংসদ সদস্যদের ভোটে ঘ. প্রধান বিচারপতির মাধ্যমে ৩. রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? ক. ২৫ বছর খ. ৩০ বছর গ. ৩৫ বছর ঘ. ৪০ বছর ৪. রাষ্ট্রপতির ন্যূনতম বয়সসংক্রান্ত বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? ক. ৪৮(৩) খ. ৪৮(৪)(ক) গ. ৫০(৩) ঘ. ৫৪ ৫. রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করে— ক. জাতীয় সংসদ খ. সুপ্রিম কোর্ট গ. মন্ত্রিপরিষদ বিভাগ ঘ. নির্বাচন কমিশন ৬. রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন কার কাছে? ক. প্রধানমন্ত্রীর কাছে খ. প্রধান বিচারপতির কাছে গ. জাতীয় সংসদের স্পিকারের কাছে ঘ. প্রধান নির্বাচন কমিশনারের কাছে ৭. রাষ্ট্রপতির পদত্যাগের বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? ক. ৪৮(১) খ. ৫০(৩) গ. ৫৪ ঘ. ১২৩ ৮. রাষ্ট্রপতির পদ শূন্য হলে তাঁর দায়িত্ব পালন করেন— ক. প্রধানমন্ত্রী খ. প্রধান বিচারপতি গ. ডেপুটি স্পিকার ঘ. জাতীয় সংসদের স্পিকার ৯. স্পিকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালনের বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? ক. ৫০ খ. ৫২ গ. ৫৪ ঘ. ৫৬ ১০. রাষ্ট্রপতির শপথ গ্রহণের বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? ক. ১২৩ খ. ১৪২ গ. ১৪৮ ঘ. ১৫২ ১১. রাষ্ট্রপতির শপথের নির্দিষ্ট বাক্য সংবিধানের কোথায় রয়েছে? ক. প্রথম তফসিলে খ. দ্বিতীয় তফসিলে গ. তৃতীয় তফসিলে ঘ. চতুর্থ তফসিলে ১২. রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান— ক. প্রধানমন্ত্রী খ. প্রধান বিচারপতি গ. জাতীয় সংসদের স্পিকার ঘ. প্রধান নির্বাচন কমিশনার ১৩. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? ক. ৭ মার্চ ১৯৭৩ খ. ২৪ জানুয়ারি ১৯৭৪ গ. ৩ জুন ১৯৭৮ ঘ. ৮ অক্টোবর ১৯৯১ ১৪. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে কে নির্বাচিত হন? ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী খ. মোহাম্মদ মোহাম্মদউল্লাহ গ. জিয়াউর রহমান ঘ. আবদুর রহমান বিশ্বাস ১৫. প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে মোহাম্মদ মোহাম্মদউল্লাহ নির্বাচিত হয়েছিলেন— SoE Academy ক. সরাসরি ভোটে খ. গণভোটে গ. বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘ. সামরিক আদেশে ১৬. জনগণের সরাসরি ভোটে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়— ক. ২৪ জানুয়ারি ১৯৭৪ খ. ৩০ মে
268 ·
24 August 2026
31 August 2026
1 September 2026
Фотография
click to show
সকল প্রশ্ন এখান থেকে করা হয়েছে ✅
291 ·
7 September 2026
I
ভালোবাসা পাওয়ার যতটুকু তোমার প্রাপ্য, সেটা তুমি অবশ্যই পাবে। হয়তো ঠিক সেভাবে নয়, যেভাবে তুমি চেয়েছিলে কিন্তু ঠিক সেভাবেই, যেভাবে তোমার জন্য প্রয়োজন। পরিবার থেকে পাওনি? পার্টনারের কাছে পাবে। পার্টনারের কাছেও পাওনি? বন্ধুদের মধ্যে, ফ্যান সার্কেলে, অথবা কোনো এক অপরিচিত মানুষের হৃদয়ে সেই ভালোবাসা তোমার অপেক্ষায় থাকবে। সেখানেও না? তাহলে আত্মীয়-স্বজন, কোনো অপ্রত্যাশিত মানুষ, কিংবা জীবনের কোনো বাঁকে কেউ না কেউ তোমাকে ভালোবাসবেই। মোট কথা: তোমার ভাগের ভালোবাসা তুমি পাবেই। কারো না কারো হৃদয় থেকে। সেটা হয়তো চিরাচরিত রূপে আসবে না, কিন্তু আসবে অবশ্যই। সমস্যা হয় তখনই, যখন তুমি জেদ ধরে বসে থাকো। এবং বলো, পরিবারের কাছ থেকে না হলে চলবে না। পার্টনারের ভালোবাসা ছাড়া আর কিছুই লাগবে না। বন্ধুদের ভালোবাসা যথেষ্ট নয়, আমার আরও চাই। এই জেদই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। যেখান থেকে ভালোবাসা এসে পৌঁছাচ্ছে, সেটাকে গ্রহণ করার বদলে আমরা শুধু সেই জায়গার অভাব নিয়ে কাঁদি, যেখানে সেটা নেই। ফলে যেটুকু পাচ্ছি, সেটাও হাতছাড়া হয়ে যায়। তাই জেদ ছেড়ে দাও। মনে রেখো: জেদ করলে হয়তো শেষ পর্যন্ত কারো কাছ থেকে কিছুই পাবে না। আর জেদ ছেড়ে দিলে ভালোবাসা নানা রূপে, নানা দিক থেকে তোমার জীবনে ফিরে আসবে। ভালোবাসা কখনো এক জায়গায় আটকে থাকে না। সে নদী হয়ে বয়ে চলে। তুমি শুধু তোমার হাত খুলে রাখো সে নিজেই এসে তোমার হৃদয়ে ঠাঁই নেবে। তবে অবহেলা করোনা যেনো... ❤️ #love #tipsandtricks #lifeisbeautiful
239 ·
9 September 2026
I
রেটিনার সকল প্রশ্নপএ, rtds,medilogi,retina, medico, এর ফাইনাল মডেল টেস্ট সেট,রেটিনার ডাইজেস্ট, দি মেডিসিন প্রশ্নব্যাঙ্ক,এবং রসায়ন নতুন এডিশনের বই,একদম সীমিত মূল্যে সেল করা হবে। কেউ নিতে চাইলে @ @Aaaassaaa533 id te msg din
346 ·
18 September 2026
I
একদিন বাজারে এক সাহাবিকে ইচ্ছামতো কিছু কিনতে দেখে থেমে গেলেন উমর ইবনুল খাত্তাব (রা.)। অবাক হয়ে তিনি শুধু একটি প্রশ্ন করলেন- "তোমার কি যখনই কিছু ইচ্ছা করে, তখনই তা কিনে ফেলো?" খেয়াল করুন, প্রশ্নটি শুধু সেই সাহাবির জন্য ছিল না। হয়তো আজ আমাদের জন্যও। কারণ আজ... যখন-তখন ইচ্ছা হলেই ফেইসবুকে ডুব দেই, ট্রিগারিং কিছু দেখলেই ক্লিক করে বসি। মন চাইলেই যা-তা শেয়ার করি, অন্তরে সামান্য একটি তাড়না উঠলেই সেদিকে ছুটে চলি। আমরা ভাবি, "মন যা চায়, তাই করতে পারাই স্বাধীনতা।" কিন্তু সত্যিকারের স্বাধীনতা হলো- মন যা চায়, সবসময় তা না করার ক্ষমতা অর্জন করা। আধুনিক মনোবিজ্ঞানে একে বলা হয় Impulse Control। আর উমর (রা.) ১৪০০ বছর আগেই একটি প্রশ্নের মাধ্যমে আমাদের সেই শিক্ষাই দিয়ে গেছেন। তাহলে প্রশ্ন, কীভাবে নিজের আত্মনিয়ন্ত্রণ বাড়াবেন? ১. ২ মিনিট অপেক্ষা করুন। মনের তাড়না উঠলেই সঙ্গে সঙ্গে সাড়া দেবেন না। নিজেকে সময় দিন। ২. ছোট ছোট বিষয়ে "না" বলতে শিখুন। প্রতিদিনের ছোট আত্মনিয়ন্ত্রণই বড় গুনাহ থেকে বাঁচার শক্তি তৈরি করে। ৩. পরিবেশ বদলে ফেলুন। ফোনটা রেখে উঠে যান, ওযু করুন, অন্য রুমে যান বা হাঁটুন। অনেক সময় জায়গা বদলালেই চিন্তার গতিপথ বদলে যায়। শেষে শুধু একটি কথা মনে রাখবেন, আপনি মনের দাস নন। মন আপনার দাস হওয়ার কথা। তাই, মনের ওপর লাগাম দিন... আল্লাহ আমাদের সবাইকে নিজের নফসের ওপর নিয়ন্ত্রণ অর্জনের তাওফিক দান করুন। আমীন।
71 ·
Архив по месяцам
Open in Telegram Каталог площадок Искать в ChatCrawler

A snapshot of an open public feed from the search index ChatCrawler — “Google for public Telegram”; refreshed as the venue is crawled. Times are UTC.

Public content only, official Telegram API. About · FAQ · What we do not do · Remove a page · Catalog