তাও বলি, ব্যাংকে টাকা রাখলে তবু আসল টাকা ঠিক থাকে। কিন্তু ফ্ল্যাট কিনলে ফ্ল্যাট আস্তে আস্তে পুরান হয়। দিনে দিনে ফিটিংসগুলো বিকল হতে থাকে। ৫০ বছরের মধ্যে সেটা আর ভদ্রলোকের বসবাসযোগ্য থাকে না। তার উপর আজ থেকে ৪০ বছর পর বাঙলাদেশের জনসংখ্যা হু হু করে কমতে শুরু করবে। কেন কমবে সেই আলাপে এখন যাওয়ার সময় নেই। তবে ২০৭০ এর পর জনংখ্যা কমায় জমির চাহিদা কমবে, জমি আর ফ্ল্যাটের চাহিদা কমায় ফ্ল্যাটের দাম পড়ে যাবে। সুতরাং ৮৭ বছর পরে যে লাভ উঠে আসার কথা, সেই স্বপ্নে গুড়ে বালি।
ড. মুহম্মদ ইউনূস প্রায়ই বলতেন "আমরা প্রায় সবসময় জমিভিত্তিক আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা ঘামাই। বাকি পানিভিত্তিক অর্ধেক দেশকে হিসেবেই ধরি না। কারণ আমরা ওই অংশে বসবাস করি না।"
আমাদের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজগুলো সেমি কন্ডাক্টার শিল্প, কসমেটিকস, ক্যামিকেল ইন্ডাস্ট্রিজে যাবে না। গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ কিনে আনতে খুব বেশি টাকা লাগে না। সেই ব্যবসায় তারা যাবে না। কিন্তু প্রত্যেকটা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জমির ব্যবসা করে, রিয়াল স্টেট করে, শয়নে স্বপনে শুধু জমি দেখে। পানি দেখে না।
জাস্ট সমুদ্র নিয়ে কৌতুহলের অভাব আমাদেরকে ২০০ বছরের জন্য গোলাম বানিয়েছিল। প্রশ্ন হলো, আমরা কি চিন্তার গোলামি থেকে মুক্ত হতে পেরেছি?
50 · Messageতাও বলি, ব্যাংকে টাকা রাখলে তবু আসল টাকা ঠিক থাকে। কিন্তু ফ্ল্যাট কিনলে ফ্ল্যাট আস্তে আস্তে পুরান হয়। দিনে দিনে ফিটিংসগু…
5 October 2026Nearby in the feed
Wthis message
W